বর্ষার জল ধরে রাখতে ৩ লক্ষ ৪৬ হাজার পুকুর কাটা হয়েছে, মানস ভুঁইয়া - The News Lion

বর্ষার জল ধরে রাখতে ৩ লক্ষ ৪৬ হাজার পুকুর কাটা হয়েছে, মানস ভুঁইয়া

 


দি নিউজ লায়ন;   বর্ষার জল ধরে রাখতে রাজ্যের ৩৪২ টি ব্লকে ইতিমধ্যে ৩ লক্ষ ৪৬ হাজার পুকুর খনন করা হয়েছে। রাজ্য সরকার কৃষি ও কৃষকের উন্নতি চায় বলেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া ।

 

তিনি মঙ্গলবার কেশপুর ও মেদিনীপুর সদর ব্লকে দুটি পর্যালোচনা বৈঠক করেন। ওই দুটি  বৈঠকে রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া সহ উপস্থিত ছিলেন কেশপুরের  বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতি মন্ত্রী শিউলী সাহা , মেদিনীপুর এর বিধায়ক জুন মালিয়া , খড়গপুর গ্রামীনের বিধায়ক দীনেন রায় , মহকুমা শাসক , বিডিও , পঞ্চায়েত সমিতির সভাপতি , গ্রাম প্রধানরা । 


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ' জল ধরো জল ভরো ' তে গ্রাম স্তরে আরো ভালো কাজ করতে পঞ্চায়েত , বন , মৎস্য , উদ্যানপালন , কৃষি , আদিবাসী উন্নয়ন দপ্তরকে সমন্বয় করে কাজ করার ওপর জোর দিয়েছেন মন্ত্রী ।


ডিজেলের দাম কৃষকের  সাধ্যের বাইরে যাওয়ায় সেচের জন্য সৌর বিদ্যুতের ব্যবহার করতে দপ্তরের ইঞ্জিনিয়ারদের প্রকল্প বাস্তবায়ন করতে বলেছেন।  ওই মিটিং এর একটি হয়েছে কেশপুরে ,অন্যটি হয়েছে মেদিনীপুরে। রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া আরো বলেন যে রাজ্যে ৫২.০৭লক্ষ হেক্টর জমির পরিমাণ রয়েছে ।সেই জমির ৮০শতাংশ জমিতে সেচের ব্যবস্থা করেছে জল সম্পদ উন্নয়ন দপ্তর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.